‘বিগ বি’র জন্য প্রার্থনা টুইটারে

১২ জুলাই, ২০২০ ১৫:৪১  
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চন। কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিজেই টুইট করেছেন বিগ বি। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতা কামনা করে একের পর এক টুইট করে চলেছেন ভক্তরা। এরদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি ভারতের রাজনীতি ও ক্রীড়া জগতের অনেকেই। https://twitter.com/SrBachchan/status/1282002456063295490   ভারতীয় সিনেমার এই মেগাস্টার করোনা আক্রান্ত হওয়ায় নিজের বেদানহত হওয়ার কথা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দ্রুত সুস্থাতার প্রার্থনায় টুইট করেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। অমিতাভকে ট্যাগ করে টুইট করে শচীন টেন্ডুলকার- “নিজের যত্ন নিন অমিত জি। আপনার সুস্বাস্থ্য আর দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।” এছাড়াও ৭৭ বছর বয়সী অমিতাভের সুস্থতা কামনায় টুইট করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুরসহ অনেকেই।